• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদভাবে ফিরিয়ে নিতে ওআইসি দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ওপর জোর দিয়ে ওআইসি মহাসচিব সতর্ক করে বলেন, এই সংকটের সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়তে পারে, যা সবার জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সরকারের পক্ষ থেকে ওআইসির নতুন নেতৃত্বকে পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ওআইসি মহাসচিব এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

গাজীপুরে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর অবদান স্মরণ করে মহাসচিব বলেন, মুসলিম বিশ্বের সদস্য দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণায় আইইউটির সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া নিজের সফরের তালিকায় বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।

বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। চুক্তভিত্তিক চাষাবাদ, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আতিথেয়তা খাতের মতো উৎপাদনশীল প্রকল্পগুলোতে যৌথ বিনিয়োগের মাধ্যমে ‘উইন-উইন’ ফলাফল অর্জনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত জাবেদ বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে বাংলাদেশ ও ওআইসি সচিবালয় আরও নিবিড়ভাবে কাজ করবে। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিনি আরও জানান, সফরসূচির অংশ হিসেবে বাংলাদেশ তার পছন্দের তালিকায় শীর্ষ সারিতে রয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: বৈঠকে উভয় পক্ষ এ বিষয়ে একমত হন যে, প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের ভিন্নতা থাকায় ওআইসিভুক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের অর্থনীতিকে আেেরা সমৃদ্ধ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ