• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা

রিপোর্টার: / ১২৩ পঠিত
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা

সংবাদ:
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। খুব শিগগিরই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানান তিনি।

এতদিন প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ খরচ হিসেবে কেটে নেওয়া হতো। দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। অনেকেই প্রশ্ন তুলছিলেন, মিটারের মূল্য পরিশোধ হওয়ার পরও কেন নিয়মিত এই ভাড়া দিতে হবে।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। গ্রাহকরা বারবার দাবি জানিয়ে আসছিলেন, মিটার চার্জ বাতিল করে বিদ্যুৎ সেবাকে আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করা হোক।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে মানুষের অসন্তোষ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতেই এই চার্জ সম্পূর্ণভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিদ্যুৎ মন্ত্রণালয়ও স্বীকার করেছে, অতীতে মিটার ক্রয় ও ব্যবস্থাপনায় কিছু অস্বচ্ছতা এবং বাড়তি ব্যয়ের দায় গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল।

সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা কমবে এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ