• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০০ পঠিত
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন রেজা।

নওগাঁর মান্দা উপজেলায় আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) মান্দা উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের চকগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ২ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান, মান্দা নওগাঁ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী (৪৯নওগাঁ-৪, মান্দা)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মোঃ আকবর আলী মাস্টার।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া আজীবন আপোষহীন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।” তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ আকবর আলী মাস্টার বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

এছাড়াও দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও দলের জন্য মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ