• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লঞ্চের ভাড়া বাড়ল, রেল ও ফেরির ভাড়ায় এখনো অনিশ্চয়তা জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দিতে আটক ১৭ কিশোরের পলায়নের অভিযোগ, অস্বীকার পুলিশের মধ্যপ্রাচ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সন্ধিক্ষণে: কাতারের আমির নিত্যপণ্যের লাগামহীন দাম: বাজারে অস্থিরতায় বিপাকে সাধারণ মানুষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ কেনায় এয়ারবাসকে সমান সুযোগের প্রত্যাশা রোহিঙ্গা সংকটের সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী নতুন তথ্য: যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে এক রাতে আটক ৬২৪ বিদেশগামী কর্মীদের কল্যাণ ফি বাড়িয়ে ৫৫০০ টাকা নির্ধারণ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

Swapnil Hasan / ১৮৫ পঠিত
আপডেট: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা

প্রতিবেদক , ঢাকা
কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করার কথা জানান আন্দোলনকারীরা।

আয়োজকরা জানান, কারিগরি শিক্ষার্থীদের অধিকার ও বিভিন্ন যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যেই এই শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বলে আশা প্রকাশ করা হয়।

এ বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তামিম আহমেদ বলেন,

“কারিগরি শিক্ষার্থীদের অধিকার ও দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতেই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।”

-দৈনিক ক্রাইম বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ