• শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু: দুর্নীতিমুক্ত প্রশাসন গড়াই সরকারের অঙ্গীকার,,, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান,, দলীয় শুদ্ধিকরণে প্রাধান্য দিন—অন্যথায় দেশবাসী হতাশ হবে: প্রধানমন্ত্রীকে টিআইবি,,, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশ্ববাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা,,, রমজান–ঈদ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,,, গার্ড অব অনারে বরণ, ১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আকাশে রমজানের চাঁদ: বৃহস্পতিবার থেকে শুরু পবিত্র সিয়াম সাধনা,,, রমজান ঘিরে বিদ্যুৎ, বাজার ও সুশাসনে কঠোর বার্তা: প্রধানমন্ত্রীর প্রথম বৈঠকে অগ্রাধিকার নির্ধারণ,,, বাবা-মায়ের কবর জিয়ারতে প্রধানমন্ত্রী তারেক রহমান, পরিবারসহ দোয়া-মোনাজাতে অংশগ্রহণ,৷ মাহফুজ আলম–এর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়,,,

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান,,

রিপোর্টার: / ১৯ পঠিত
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ঢাকা: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি আজ রাত ১২টা ১ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করবেন।

জামায়াত সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে দিবসের সূচনালগ্নে এই কর্মসূচি পালন করা হবে। এ সময় তার সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ডা. শফিকুর রহমান রাজধানীর আজিমপুর কবরস্থান গিয়ে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন। সেখানে ভাষা আন্দোলনের শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ