• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪,,,

রিপোর্টার: / ১৫৬ পঠিত
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সিক্স লাইন সড়কে অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে নারীসহ আহত ৪

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় সিক্স লাইন সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার রজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—মোটরসাইকেল চালক মো. নান্টু হাওলাদার (৪৮), মোটরসাইকেলে থাকা ধানখালী ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক সীমা আক্তার সুখি (৩৫), তার মেয়ে জান্নাতুল (৮) ও ছেলে মো. জোবায়েত (৬)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

জানা গেছে, সীমা আক্তার সুখি তার ছেলে-মেয়েকে নিয়ে ধানখালীর বাড়ি থেকে ভাড়ায় নেওয়া মোটরসাইকেলে করে কলাপাড়ায় যাচ্ছিলেন। পথে রজপাড়া সিক্স লাইন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ