• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির,,,

রিপোর্টার: / ১২১ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

পুলিশ মহাপরিদর্শক পদে আলী হোসেন ফকির

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য এবং তার বাড়ি বাগেরহাট জেলায়। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করেন।

জানা যায়, রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম দফায় তিনি চাকরি হারান। পরবর্তীতে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তবে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে ফেরেন।

চাকরিতে প্রত্যাবর্তনের পর এসপি পদে দায়িত্ব ফিরে পেয়ে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর গত বছরের ১১ আগস্ট তিনি অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে পদোন্নতি লাভ করেন।

পুলিশের দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায়ে তিনি একাধিক জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০৮ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন। দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২২ সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে দেশের সর্বোচ্চ পুলিশ পদে নিয়োগ পাওয়ায় পুলিশ প্রশাসনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ