• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদা দাবির ঘটনা নিয়ে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সংঘর্ষ।। আহত-১৫ দক্ষিণ কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনুসন্ধানী সংবাদ প্রকাশে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ,, গণপরিবহনে তেল সংকট কাটছে, শনিবার রাত থেকেই উঠছে রেশনিং সীমা হরমুজ প্রণালি নিরাপদে রাখতে মিত্রদের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই: বাংলাদেশ–পাকিস্তান মুখোমুখি সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: ধর্মীয় নেতাদের ভাতা কর্মসূচি উদ্বোধনে প্রধানমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত হবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হাদি হত্যা মামলায় পলাতকদের সহায়তাকারী ফিলিপ সাংমা ভারতে গ্রেপ্তার ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের

সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

রিপোর্টার: / ৩২ পঠিত
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

নিজস্ব প্রতিবেদক:
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান না করা হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ বলেছেন, আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকার উদ্যোগ না নিলে জোটভুক্ত দলগুলো রাজপথে নামতে বাধ্য হবে।

শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ বলা হলেও জনগণের ভোটাধিকারের পূর্ণ প্রতিফলন সেখানে দেখা যায়নি বলে অনেকের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য একই দিনে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছিলেন। কিন্তু জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি।

তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদ নেতা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে লিখিতভাবে অধিবেশন ডাকার পরামর্শ দেবেন এবং রাষ্ট্রপতি সেই অধিবেশন আহ্বান করবেন। কিন্তু এখন পর্যন্ত সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সরকার দ্রুত এ বিষয়ে উদ্যোগ না নিলে জনগণের প্রত্যাশা রক্ষায় বিরোধী দলগুলো রাজপথে আন্দোলনে নামবে বলেও জানান তিনি।

জোটের ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই বৈঠকে পরবর্তী আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হতে পারে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবং প্রশাসনে দলীয়করণের প্রবণতা জনমনে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এসব সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রশাসন পরিচালনার দাবি জানান তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা সম্পর্কে হামিদুর রহমান আযাদ বলেন, সরকারকে সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজন হলে সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই বিরোধী দল তাদের দায়িত্ব পালন করবে। তিনি বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নই জনগণের দাবি এবং এটি আইনি স্বীকৃতি পাওয়ায় সরকারকে তা বাস্তবায়ন করতে হবে।

তিনি জানান, সকালে অনুষ্ঠিত জোটের বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে ন্যাশনাল সিটিজেন পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এবি পার্টি, ইসলামী পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ লেবার পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ