• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিমান্ড ও জামিন দুটিই নামঞ্জুর: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে ২৪ ঘণ্টায় হামে ১১ শিশুর মৃত্যু, আক্রান্তের ঢল—হাসপাতালে হাজারো শিশু ভর্তি, ড. শিরীন শারমিন চৌধুরী আটক, আজ আদালতে তোলা হবে—ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে,,, ঈদযাত্রায় রক্তাক্ত সড়ক—১৫ দিনে প্রাণ গেল ৩৫১ জনের, আহত সহস্রাধিক,, মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার নো কিংস’ স্লোগানে উত্তাল যুক্তরাষ্ট্র: ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের সমাবেশ প্রশাসনে বড় রদবদল: ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান মন্ত্রীর বিদ্যুৎ গ্রাহকদের জন্য সুখবর: প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের ঘোষণা গ্রামীণ সড়কে আমূল পরিবর্তনের ঘোষণা: দুর্নীতিমুক্ত উন্নয়নে জোর মন্ত্রীর

মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার

রিপোর্টার: / ৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মব কালচার রোধে জিরো টলারেন্স নীতি—অবরোধ ও বিশৃঙ্খলায় কঠোর অবস্থানে সরকার

মব কালচার বা গণপিটুনির সংস্কৃতি বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে তিনি বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য রুমিন ফারহানা মব কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তিনি নিজেও এর শিকার হয়েছেন বলে উল্লেখ করেন এবং এ প্রবণতা বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। কোনো স্থাপনায় হামলা বা ভাঙচুরকে তিনি পরিকল্পিত অপরাধ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এসব ঘটনায় মামলা, তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা জানাতে হবে গণতান্ত্রিক উপায়ে। স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন বা শান্তিপূর্ণ জনসমাবেশের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত থাকবে, কিন্তু মব কালচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ