• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

গণতন্ত্রই উন্নয়নের চাবিকাঠি, নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নেবে: স্পিকার

রিপোর্টার: / ১১৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

গণতন্ত্রই উন্নয়নের চাবিকাঠি, নির্বাচিত সংসদ দেশকে এগিয়ে নেবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকলে নির্বাচিত সংসদই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্পিকার জানান, “একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।”

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়।” তার মতে, মানুষের মধ্যে গণতন্ত্রের প্রতি আগ্রহ বেড়েছে, যা দেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, “গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়।” তিনি আশা প্রকাশ করেন, এই অভিজ্ঞতার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।

অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গণতন্ত্রকে অপরিহার্য বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।”

এ সময় তিনি আরও বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। তার ভাষায়, “যখনই স্বৈরাচার মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে।” ফলে রাজনীতি মানুষের সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ