• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

স্বাধীনতা পুরস্কার-২০২৬: খালেদা জিয়ার পক্ষে পদক নিলেন জাইমা রহমান

রিপোর্টার: / ১২৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্বাধীনতা পুরস্কার-২০২৬: খালেদা জিয়ার পক্ষে পদক নিলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ মরণোত্তরভাবে প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে পদক গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়ার পক্ষে জাইমা রহমানের হাতে পুরস্কার তুলে দেন।

জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের স্বাধীনতা পুরস্কারে খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং দেশগঠনে তার অবদান বিবেচনায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানানো হয়।

একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, সমাজসেবা, জনপ্রশাসন ও পরিবেশ সংরক্ষণসহ নানা খাতে অবদান রাখা ব্যক্তিরা রয়েছেন। কয়েকজনকে মরণোত্তরভাবে সম্মানিত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল, সাহিত্যে আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু এবং সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে। প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এবারের তালিকায় বিভিন্ন খাতের অবদানকে গুরুত্ব দিয়ে নির্বাচন করা হয়েছে, যা রাষ্ট্রীয় স্বীকৃতির ধারাবাহিকতাকে আরও বিস্তৃত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ