• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: জ্বালানি সংকট নয়, পাচার-অপচয় ঠেকাতে মূল্য সমন্বয়

রিপোর্টার: / ১০৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: জ্বালানি সংকট নয়, পাচার-অপচয় ঠেকাতে মূল্য সমন্বয়

নিজস্ব প্রতিবেদক
দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা আনতে এবং পাচার ও অপচয় রোধ করতেই সরকার সহনীয় মাত্রায় দাম বৃদ্ধি করেছে।

সোমবার (২০ এপ্রিল) বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের কষ্ট বিবেচনায় রেখে আমরা একটি সহনীয় পর্যায়ে মূল্য সমন্বয় করেছি। জাতীয় অর্থনীতি যখন আর এই চাপ নিতে পারছিল না, তখনই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”

তিনি বলেন, কম দামে জ্বালানি থাকলে তা পাচার ও অপচয়ের ঝুঁকি বাড়ায়। “জ্বালানির দাম কম থাকলে এটি অন্যভাবে অপচয় হওয়ার বা পাচার হওয়ার প্রবণতা থাকে। সেই পাচার বন্ধ করতে এবং খাতে শৃঙ্খলা আনতেই এই পদক্ষেপ,” বলেন তিনি।

বিরোধীদলীয় নেতার অভিযোগের জবাবে মন্ত্রী জানান, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইতোমধ্যে সংসদে পরিসংখ্যানসহ বক্তব্য দিয়ে বলেছেন দেশে তেল ও গ্যাসের কোনো ঘাটতি নেই। তার ভাষায়, “বিষয়টি এখন জাতির কাছে পরিষ্কার। তাই সংসদ মুলতবি রেখে এই বিষয়ে আলোচনার প্রয়োজন নেই।”

সংসদীয় প্রক্রিয়া নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মুলতবি প্রস্তাব সাধারণত সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য আনা হয়। তবে চলতি অধিবেশনে ইতোমধ্যে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা তিনি “অনন্য নজির” হিসেবে উল্লেখ করেন। আরও একটি মুলতবি প্রস্তাব অনুমোদন করা হলে তা ভবিষ্যতে নেতিবাচক প্রথা তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তবে আলোচনা পুরোপুরি এড়িয়ে না গিয়ে বিকল্প পথের প্রস্তাব দেন তিনি। স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে, যেখানে সংসদ নেতার উপস্থিতিতে গঠনমূলক আলোচনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ