• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের অটল অবস্থান: নোয়াবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

রিপোর্টার: / ১০৬ পঠিত
আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের অটল অবস্থান: নোয়াবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং এ বিষয়ে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিয়মিত পত্রিকা পড়েন ও টেলিভিশন দেখেন এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার সচেষ্ট বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে নির্দিষ্ট সময় পরপর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের কথাও উল্লেখ করেন। তিনি প্রতি তিন মাস অন্তর এই ধরনের বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের শুরুতে নোয়াব সভাপতি ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সংবাদপত্র শিল্পের বর্তমান সমস্যা তুলে ধরেন এবং সমাধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। নোয়াব নেতারা সংবাদপত্র খাতকে ‘রুগ্ন শিল্প’ হিসেবে উল্লেখ করে সরকারি বিজ্ঞাপন বিলের বকেয়া পরিশোধসহ বিভিন্ন বিষয়ে সরকারের সহায়তা চান।

এ সময় নোয়াব সদস্যরা সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং অতীতে সংবাদপত্রকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও স্মরণ করেন।

বৈঠকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার সাংবাদিকদের জামিনের বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

প্রায় এক ঘণ্টার বেশি সময়ব্যাপী এ বৈঠক শেষে প্রধানমন্ত্রী নোয়াব সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং গ্রুপ ছবি তোলেন। বিএনপি সরকার গঠনের পর নোয়াবের সঙ্গে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

বৈঠকে তথ্যমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ