• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, আতঙ্ক ও চাঞ্চল্য

রিপোর্টার: / ১২৫ পঠিত
আপডেট: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, আতঙ্ক ও চাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কয়েকদিন নিখোঁজ থাকার পর তাদের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত হওয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লেও দীর্ঘ সময় কোনো সন্ধান মেলেনি।

অবশেষে স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) জামিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শনিবার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। তার পরিবার জানিয়েছে, বাসার ভেতরে রক্তাক্ত অবস্থায় পাওয়া দেহের অংশের সঙ্গে ডিএনএ পরীক্ষায় মিল পাওয়া গেছে।

নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন।

অন্যদিকে, জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়াকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তার দেওয়া তথ্যের ভিত্তিতেই মরদেহগুলো উদ্ধার সম্ভব হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এক শিক্ষার্থী জানান, এমন ঘটনার পর স্বাভাবিকভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে।

ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে, যার উত্তর খুঁজতে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ