• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

খায়রুল হকের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন, আপিল বিভাগে নতুন আইনি লড়াই

রিপোর্টার: / ৮৪ পঠিত
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

খায়রুল হকের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদন, আপিল বিভাগে নতুন আইনি লড়াই

নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানার দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৩ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়।

এর ফলে সাবেক এই প্রধান বিচারপতির জামিন নিয়ে আবারও নতুন আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দুই হত্যা মামলায় তাকে জামিন দেন।

হাইকোর্টের ওই আদেশের পর খায়রুল হকের আইনজীবীরা দাবি করেছিলেন, সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। তবে একদিনের ব্যবধানে রাষ্ট্রপক্ষের নতুন আবেদনে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন। সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আবেদনটি শিগগিরই আপিল বিভাগের শুনানিতে উঠতে পারে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে জুলাই আন্দোলন ঘিরে আরও কয়েকটি মামলায় তার নাম যুক্ত হয়।

এছাড়া তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগেও তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন একটি মামলা করেন। একই ধরনের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় আরও দুটি মামলা দায়ের হয়। পাশাপাশি প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক মামলাও করে।

এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পাওয়ার পর হাইকোর্টে আবেদন করেন খায়রুল হক। এর আগে মার্চ মাসে চারটি মামলায় এবং পরে দুদকের মামলাতেও তিনি জামিন পান। সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলেও গত ২৮ এপ্রিল আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেয়।

তবে পরে নতুন করে যাত্রাবাড়ী ও মিরপুর থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে আবারও আইনি জটিলতায় পড়েন সাবেক এই প্রধান বিচারপতি। মঙ্গলবার হাইকোর্ট ওই দুই মামলায় জামিন মঞ্জুর করলে তার মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। এখন রাষ্ট্রপক্ষের আবেদনের ফলে বিষয়টি আবারও আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ