• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানিকগঞ্জে এক পরিবারের তিনজনের মর্মান্তিক ঘটনা স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডসে কাতার এয়ারওয়েজের চার শিরোপা জয় নিখোঁজের একদিন পর কোটবাড়ির জঙ্গল থেকে কিশোরের মৃত অবস্থায় বৈশ্বিক আর্থিক কাঠামোর আমূল সংস্কার জরুরি: ড. তিতুমীর নতুন তথ্য: সৌদি আরবে হুথি হামলার কঠোর নিন্দা জানাল ১৭ বছরে খাতায় কিছু না লিখলেও পাস করানো হতো এশিয়ান গেমস টর্চ রিলেতে শেখ জোয়ান একাত্তরের ভূমিকা নিয়ে রাজ্জাকের সেই স্টেটমেন্টের গুরুত্ব তুলে ধরলেন অনলাইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ: প্রতিকারের দাবি* ৯ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয়

রামিসার হত্যাকারীর এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে’ — ত্রিশালে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

রিপোর্টার: / ৮৮ পঠিত
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬

‘রামিসার হত্যাকারীর এক মাসের মধ্যে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে’ — ত্রিশালে প্রধানমন্ত্রীর কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যে হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে।

শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যু মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ দিয়েছে। এ বিষয়ে আমি আজ স্পষ্টভাবে বলতে চাই, বর্তমান সরকার কোনো ধরনের শিশু বা নারী নির্যাতন মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করা হবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।”

আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং সমাজে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণ প্রয়োজন।”

অনুষ্ঠানে তিনি আরও জানান, জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করার বিষয়টি সরকার বিবেচনা করছে।

তার ভাষায়, “কাজী নজরুল ইসলামসহ আমাদের কালজয়ী আদর্শ থেকে সরে যাওয়ার কারণেই সমাজে মূল্যবোধের সংকট তৈরি হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আদর্শ ধারণ করতে না পারলে সেটি জাতি হিসেবে আমাদের ব্যর্থতা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ