• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জুলাই স্মৃতি জাদুঘর শিগগিরই খুলে দেওয়া হবে’—সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী পাহাড়ি দুর্যোগে উদ্ধার-ত্রাণে নিরলস সেনাবাহিনী, নিরাপদে সরানো হলো শতাধিক পরিবার ও পর্যটক রাজনীতি ক্ষমতার নয়, জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম’—বরিশালে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বন্যাদুর্গতদের পাশে থাকতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি

রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী

রিপোর্টার: / ৯৫ পঠিত
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬

রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী

মো. আসাদুজ্জামান বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে ঈদের ছুটিতেও আদালত খোলা রাখা হবে। তিনি জানান, ঈদের ছুটির পর আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে।

সোমবার কার্পাসডাঙ্গা এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা বিচার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছি।”

কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারি মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লুৎফুন নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্সি আবু সাইফ।

আলোচনা সভার আগে অতিথিরা আটচালা ঘর সংলগ্ন কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আইনমন্ত্রী কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহুল কবীর খান, শাজাহান আলী, নয়ন কুমার রাজবংশী, শারমিন আক্তার, শরীফুজ্জামান শরীফ এবং রফিকুল ইসলাম তনু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ