• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ

রিপোর্টার: / ১৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ

মোঃ হাবিবুর রহমান দিপু,

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল গ্রামে এক গৃহবধূ তার শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও ঘরে আগুন দেওয়ার অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুন ২০২৬, রোববার সকাল প্রায় ১০টার দিকে অভিযুক্ত শ্বশুর মো. রুহুল আমিন জোরপূর্বক পুত্রবধূর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলে অভিযুক্ত তাদের প্রতিও ক্ষিপ্ত আচরণ করেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি সেলিম আহমেদ (সোনাই মিয়া) ঘটনাস্থলে গেলে তার সঙ্গেও অভিযুক্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। পরে এলাকাবাসী তাকে আটক করার চেষ্টা করলে তিনি কৌশলে পালিয়ে যান।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে তার শ্বশুর বিভিন্নভাবে তাকে যৌন হয়রানি, কুপ্রস্তাব ও অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে বিরক্ত করে আসছিলেন। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত তাকে স্বামীকে ত্যাগ করে তার সঙ্গে বসবাসের প্রস্তাব দিতেন। এসব বিষয় তিনি স্বামী ও পরিবারের সদস্যদের জানালে অভিযুক্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার দিন ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার আগে ঘরের দরজা বন্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে এলাকাবাসীর দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

স্থানীয় কয়েকজন মুরুব্বি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অভিযোগের বিষয়ে অবগত হন।

এ ঘটনায় ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হয়েছেন। এলাকাবাসী অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষী প্রমাণিত হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ