• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর, সময় আর বাড়বে না শনিবার ভারতে শুরু হচ্ছে ব্রিকস শীর্ষ সম্মেলন, পুতিনসহ বিশ্বনেতাদের আগমন যুক্তরাষ্ট্রের কারাগারে অসুস্থ মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, গৃহবন্দিত্বের আবেদন আইনজীবীদের রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় বন্ধু গ্রেপ্তার প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর ওপর বাড়তি দায়িত্ব অর্পণ করল সরকার শাহজালাল বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ, আটক সাত ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই

রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় বন্ধু গ্রেপ্তার

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর লালবাগে নিখোঁজ হওয়ার তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর বালুচাপা দেওয়া দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বিসি দাস স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে ভবনটির নিচতলার পাশের মাটি খুঁড়ে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যবসায়ীর স্বজনরা গত ৮ সেপ্টেম্বর লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই জিডির সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে। পুলিশের লালবাগ বিভাগের ডিসি তালেবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসার পেছন থেকে বালুচাপা অবস্থায় রনির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় মাসুমকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ