• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর ওপর বাড়তি দায়িত্ব অর্পণ করল সরকার শাহজালাল বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ, আটক সাত ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই কঙ্গোর বুকাভু শহরে স্কুলে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত অন্তত ২৪ কাতারে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: দোহা ইনস্টিটিউটে পূর্ণাঙ্গ বৃত্তির আবেদন শুরু এসএসসি পুনর্নিরীক্ষণ: জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯ শিক্ষার্থী, ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫ জন কাগজে-কলমে মুনাফা দেখালেও বেবিচকের কাছে বিমানের বকেয়া প্রায় ছয় হাজার কোটি টাকা

স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর ওপর বাড়তি দায়িত্ব অর্পণ করল সরকার

রিপোর্টার: / ০ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয় ও বিভাগে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন দায়িত্ব বণ্টন করেছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নতুন দায়িত্ব বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্ব অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রমের দায়িত্ব পালন করবেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে এই দায়িত্বগুলো পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তার অনুপস্থিতিতে এই দায়িত্বগুলো পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সরকারের এই সিদ্ধান্তের ফলে যেসব মন্ত্রণালয়ে বর্তমানে পূর্ণাঙ্গ মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই, সেসব দপ্তরের সংসদীয় জবাবদিহিতা ও কার্যক্রম পরিচালনা সহজতর হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ