• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের কারাগারে অসুস্থ মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, গৃহবন্দিত্বের আবেদন আইনজীবীদের রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্যজনক অন্তর্ধানের ঘটনায় বন্ধু গ্রেপ্তার প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর ওপর বাড়তি দায়িত্ব অর্পণ করল সরকার শাহজালাল বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ৩৮ লিটার বিদেশি মদ জব্দ, আটক সাত ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন চলে গেলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম মানুষের বর্জ্য থেকে তৈরি কংক্রিট: প্রচলিত সিমেন্টের চেয়েও বেশি শক্তিশালী ও টেকসই কঙ্গোর বুকাভু শহরে স্কুলে অগ্নিকাণ্ড: শিশুসহ নিহত অন্তত ২৪ কাতারে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ: দোহা ইনস্টিটিউটে পূর্ণাঙ্গ বৃত্তির আবেদন শুরু

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

প্রবাসীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে ১৭টি দেশের ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে এই সেবার পরিধি ৪১টি দেশে বিস্তৃত করার পরিকল্পনা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের লিখিত উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এসব তথ্য জানান। মন্ত্রী জানান, যেসব মিশনে ই-পাসপোর্ট ব্যবস্থা চালু রয়েছে, সেখানে প্রবাসীরা অনলাইনে আবেদন, সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক প্রদান এবং আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। পাসপোর্ট ও এনআইডি ঢাকা থেকে ইস্যু হওয়ায় প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে। পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে তাৎক্ষণিক অবহিত করা হয়।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের ভোগান্তি কমাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এসব দেশে বিদ্যমান সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা থেকে কারিগরি দল পাঠিয়ে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে দ্রুত সেবা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া কনস্যুলার সেবা সহজতর করতে অনলাইন সত্যায়ন ও ‘ই-অ্যাপোস্টিল’ ব্যবস্থা চালু করা হয়েছে, যা প্রবাসীদের সময় ও অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন যাচাই প্রক্রিয়াকে আরও গতিশীল করতে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সব মিশনে প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ কার্যকর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ