• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,, বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শিগগিরই,,, সিআইএ–মোসাদ সমন্বয়ে তেহরানে হামলা: আয়াতুল্লাহ খামেনিসহ শীর্ষ নেতাদের মৃত্যু দাবি,, কলাপাড়ায় চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, সহযোগীসহ আটক ৩,,, কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,,

পাওনা টাকা ফেরত পেতে ভুক্তভোগী সহ এলাকাবাসীর সংবাদ সম্মেলন লালমোহনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে //দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহনে পাওনা টাকা ফেরত না পাওয়া ও তা আত্মসাতের অপচেষ্টায় লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে সম্মানহাণীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ মোস্তফা নামের এক ব্যক্তি।
২৭ জানুয়ারি বুধবার দুপুরে লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ মোস্তফা বলেন, গত ২০১২ সালে ফরাজগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড কিশোরগঞ্জ এলাকার মৃত আঃ রশিদের ছেলে মোঃ আবুল কালামের কাছ থেকে জমি ক্রয়ের জন্য দেড় লক্ষ টাকা দেন তিনি। দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও ওই জমি বুঝিয়ে দেয়নি।  এমনকি টাকাও ফেরত দেয়নি আবুল কালাম। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার শালিস পরবর্তী সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বশার সেলিম ও থানার দ্বারস্থ হন মোঃ মোস্তফা।
পরে থানার মাধ্যমে বসা শালিস আবুল কালাম কে ১ লক্ষ ৭০হাজার টাকা ফেরতের আদেশ দেয়। তখন ৮৫ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরিশোধে ২ মাস সময় নিয়ে দুই বছর পেরিয়ে গেলেও টাকা পরিশোধ করেনি আবুল কালাম। এনিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুরাদের কাছে বিচার দিলে তিনি আবুল কালামকে ফয়সালায় বসতে বলেন।
কিন্তু নিজের অপরাধ জেনে ফয়সালাকে বিলম্বিত করে আমার টাকা আত্মসাতের উদ্দেশ্যে গত ২২ জানুয়ারি শুক্রবার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে আবুল কালাম ও তার মেয়েরা সংবাদ সম্মেলন করে।
এসময় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে তোলা মিথ্যে অভিযোগের তিব্র নিন্দা জানিয়ে নিজের টাকা ফেরত পেতে আবুল কালামের বিচার দাবি করেন মোঃ মোস্তফা। ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান ইউপি সদস্য সেন্টু সহ অন্যান্য ইউপি সদস্য ও এলাকার ভুক্তভোগী লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ