• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জামায়াত আমিরের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে কোনো সংকট নেই: মন্ত্রী নিজের আইকিউকে ‘সবচেয়ে বেশি’ বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইরানকে চাপে রাখতে ৩ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়, অভিভাবক গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকার পথে বিশেষ বিমান ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ হারালেন সাতজন হামের প্রকোপ: আরও চার শিশুর মৃত্যু

মুক্তিযোদ্ধার নামে মিথ্যা মামলার প্রতিবাদে লালমোহনে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে মানববন্ধন//দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৯৭ পঠিত
আপডেট: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

লালমোহন প্রতিনিধি।।  বীরমুক্তিযোদ্ধা লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এর বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে লালমোহনে মানববন্ধন করা হয়েছে। ভোলার লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদ কমান্ডের উদ্যোগে ৩১ জানুয়ারি রবিবার বিকাল ৩ টায় লালমোহন চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।                           
মানব বন্ধনে বক্তব্য রাখেন সাবেক  মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহে আলম কুট্রি, থানা সহকারী কমান্ডার শাহাজাহান মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল আলম বাদল ও আ.ন.ম শাহাজামাল দুলাল প্রমূখ।                       

মানববন্ধনে বক্তারা বলেন লালমোহনের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ (অব:) নজরুল ইসলাম মিয়া লালমোহনের বীরমুক্তিযোদ্ধা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এর নামে বারবার মিথ্যা ও হয়রানী মূলক মামলা দিয়ে হয়রানি করছে।                           মুক্তিযোদ্ধারা হলো জাতীর শ্রেষ্ঠ সন্তান। কিন্তু এই শ্রেষ্ঠসন্তানদের নিয়ে বিভিন্ন মনগড়া ও হয়নরানিমূলক একের পর এক মামলা দিচ্ছে একটি কুচক্রি মহল। লালমোহনকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এর নামে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবী জানান বক্তারা। মানববন্ধনে লালমোহন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান সংসদ কমান্ডের সদস্যরাসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ