• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রিফাইন আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মিয়া গোলাম পরওয়ার ভারত-চীন সম্পর্ক ও ব্রিকস নিয়ে বড় বার্তা: মোদি-শি বৈঠক ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি এরদোগানের: তুরস্ককে ঘিরে কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের শাহজালাল বিমানবন্দরে ৭৪ ভরি সোনা উদ্ধার, আটক ৩ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন: কর ও শ্রম আদালতে আইনি লড়াই দিল্লিতে ব্রিকস সম্মেলন: এক ফ্রেমে হাস্যোজ্জ্বল মোদি, শি ও পুতিন গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার এআই নজরদারি ও ১০ লেনে উন্নীতকরণে বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

রিপোর্টার: / ১৪৫ পঠিত
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

শান্তিপূর্ণ ভোটে সংখ্যাগরিষ্ঠতা: সরকার গঠনের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং রাতভর আসতে থাকে বেসরকারি ফলাফল।

নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা ছিল নজিরবিহীন। সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন ছিলেন। কঠোর নিরাপত্তার মধ্যেও ভোটের পরিবেশ ছিল উৎসবমুখর। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন ও বিক্ষোভভিত্তিক অভ্যুত্থানের পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে এবার একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ১৬৫টি আসনে বিজয়ী হয়েছেন। দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয় লাভ করেছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া মির্জা আব্বাস (ঢাকা-৮), ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন (ঢাকা-৬), শেখ রবিউল আলম রবি (ঢাকা-১০), নিতাই রায় চৌধুরী (মাগুরা-২) এবং আব্দুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২) নিজ নিজ আসনে জয়ী হয়েছেন।

জামায়াত-সমর্থিত জোটের প্রার্থীরা ৬২টি আসনে জয় পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন। ফলে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে বেসরকারি ফলাফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভোটার উপস্থিতি ছিল ৬০ দশমিক ৬৯ শতাংশ। পোস্টাল ব্যালটে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ। বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ। নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিএনপি শুক্রবার বাদ জুম’আ দেশব্যাপী মসজিদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া আয়োজনের ঘোষণা দিয়েছে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন দেশের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। দীর্ঘ দুই দশকের ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে নতুন এক অধ্যায়ের দিকে এগোচ্ছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ