• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাসের ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়াল সরকার গ্যাসের চাপ বাড়ায় গতি ফিরছে শিল্পকারখানায় মানবাধিকার সংস্কারে প্রতিশ্রুতি ভঙ্গ, নতুন আইনে শঙ্কা এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্যে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থার ডাক দিলেন কাতারের আমির বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশে নামিয়ে আনল এডিবি পুজোর মরশুমে বিমান ভাড়া নাগালে রাখতে উদ্যোগ কেন্দ্রের তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সানিসাইড রেলইয়ার্ডের উন্নয়নে ট্রাম্প-মামদানির নতুন সমঝোতা

কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক,,,

রিপোর্টার: / ১৩৬ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের জমজমাট বিতর্ক

মো. নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় “নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মুখ্য” শীর্ষক এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাছির উদ্দিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি মেজবা উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সংগঠক কামাল হাসান রনি, ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের সভাপতি নাজমুস সাকিব এবং পরিবেশ সংগঠক নজরুল ইসলাম।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী—এই তিন সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের বিতার্কিক হিসেবে অংশ নেন রাইসা ইসলাম, সৈয়দা মিফতাহুল জান্নাত ও লামিয়া ইসলাম। বিপক্ষে অংশগ্রহণ করেন আব্দুজ্জাহের আল নাহিয়ান, মো. হাসিব ইসলাম ও মো. কায়েদ হাসান।

প্রতিযোগিতায় পক্ষ দল চ্যাম্পিয়ন এবং বিপক্ষ দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া যৌথভাবে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন রাইসা ইসলাম ও আব্দুজ্জাহের আল নাহিয়ান।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদসহ অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ