
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়।
বৈঠকে বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের সহযোগিতা কীভাবে আরও জোরদার ও বিস্তৃত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন দু’দেশের প্রতিনিধিরা। বিশ্বব্যাংকের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে বৈশ্বিক সহায়তার ধারা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।