• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: ভারতীয় হাইকমিশনার আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের তীব্র নিন্দা কাতারের ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বোয়িং ৭৩৭ ম্যাক্স ১০-এর সনদ প্রক্রিয়া স্থগিত করল এফএএ প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ হাভানার পাশে চীন, ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর কাতারে বিশেষ গাড়ির নম্বর প্লেটের নিলাম ১ অক্টোবর থেকে কিশোর গ্যাংয়ের নেপথ্য কারিগরদের চিহ্নিত করতে কাজ করছে এসআরবি অক্টোবরেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর তোড়জোড়

দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ

রিপোর্টার: / ১৭ পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস, অর্থাৎ জুলাই ও আগস্টে বাংলাদেশ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের বিদেশি ঋণ পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, পরিশোধিত অর্থের মধ্যে মূল ঋণের কিস্তি বাবদ ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার বা ৬ হাজার ৩৬৯ কোটি টাকা এবং সুদ বাবদ ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা ২ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার (প্রায় ৮ হাজার ১৩১ কোটি টাকা) ঋণ পরিশোধ করা হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ পরিশোধের পরিমাণ ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার বেড়েছে।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বিদেশি ঋণের অর্থছাড় হয়েছে ২৯ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার। একই সময়ে নতুন করে ২৪ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা আগের বছরের একই সময়ের ২৪ কোটি ৩৮ লাখ ডলারের তুলনায় কিছুটা কম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ