• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেলিভারির ফাঁকে কুরআন তিলাওয়াত: মনসুরের ভাইরাল হওয়ার নেপথ্য কাহিনি নতুন ঋণের জন্য বাংলাদেশের সামনে আইএমএফের চার কঠিন শর্ত সবার জন্য টেকসই আবাসন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী পল্টন-প্রেস ক্লাবে অটোরিকশা চালকদের অবরোধ, রাজধানীতে তীব্র যানজট সিরিয়ায় ইসরায়েলি সামরিক তৎপরতা ও অবকাঠামো নির্মাণের তীব্র নিন্দা বিশ্ব বসতি দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি আলোচনার আহ্বান ইরানের চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনে বিশ্বশক্তির জোর প্রতিযোগিতা ১৭২ যাত্রীর প্রাণরক্ষা: হাসপাতালে আহত পাইলটকে দেখতে গেলেন ক্রাউন

মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর ‘তাইবাহ’ বিদ্যুৎ কেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের চালানো ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, মসজিদে নববীতে সেবাদানকারী এই গুরুত্বপূর্ণ বেসামরিক বিদ্যুৎ স্থাপনায় ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার ওপর সরাসরি আঘাত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নষ্টকারী যেকোনো আগ্রাসী তৎপরতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ