• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী আখতারুজ্জামানের জামিন শুনানি ঘিরে আদালতে আইনজীবীদের হাতাহাতি আদালতে জামিন পেলেন না মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: একদিনের রিমান্ডে জামায়াত নেতা আখতারুজ্জামান মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্লু স্কাই স্কুলে ভর্তির খরচ কমানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত সাইবার আইনের খসড়া নিয়ে সাংবাদিকদের উদ্বেগের কারণগুলো কী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

কুষ্টিয়ার লালন মাজারে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার: / ৮ পঠিত
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই মুহূর্তে অজ্ঞাত এক ব্যক্তি তার ওপর ডিম নিক্ষেপ করেন। এই ঘটনার জেরে তিনি প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। জাতীয় নাগরিক পার্টির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন এবং হামলার অভিযোগ তুলেছেন। তিনি পোস্টে লেখেন, ‘কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারো হামলার ঘটনা ঘটেছে। বিএনপি সরকারের সময় এটি নাসিরুদ্দিন পাটোয়ারীর উপর পঞ্চমবারের মতো হামলা। বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। হামলা করে পাটওয়ারীদের কেউ থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশা আল্লাহ। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না। সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম অব্যাহত থাকবে। একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটিই প্রথম কোনো হামলার ঘটনা নয়। এর আগেও তিনি একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন। গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে তিনি এবং তার সহযোগীরা হামলার কবলে পড়েন। এরপর ২৮ জুলাই সন্ধ্যার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক এবং সার্কিট হাউস এলাকা সংলগ্ন স্থানেও তিনি হামলার সম্মুখীন হয়েছিলেন। একের পর এক এভাবে হামলার ঘটনা ঘটলেও এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ