
সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ এবং ‘সোফা ৫৩’ নামক সামরিক অবকাঠামো নির্মাণের কাজ পুনরায় শুরু হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার ও জর্ডান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৪ অক্টোবর রোববার মধ্যপ্রাচ্যের এই দুই দেশ আনুষ্ঠানিকভাবে তাদের উদ্বেগের কথা জানায়। রোববার (৪ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে মধ্যপ্রাচ্যের এ দুই দেশের আনুষ্ঠানিক উদ্বেগের বিষয়টি জানা গেছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুনেইত্রার গ্রামীণ এলাকায় ইসরায়েলের এই সামরিক কার্যক্রম সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের মতে, এই ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক বিবৃতিতে এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। তাদের ভাষ্যমতে, ‘সোফা ৫৩’ প্রকল্পের আওতায় সামরিক কার্যক্রম পরিচালনা সিরিয়ার অভ্যন্তরীণ ভূখণ্ডে হস্তক্ষেপের শামিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
‘সোফা ৫৩’ হলো মূলত একটি নিরাপত্তা বলয়, যা সামরিক সড়ক, উঁচু মাটির বাঁধ ও পরিখা দিয়ে তৈরি। স্থানীয়ভাবে এটি ‘দ্য গ্রেট স্টর্ম’ বা মহাসুউচ্চ ঝড় নামে পরিচিত। ১৯৭৪ সালের সামরিক প্রত্যাহার ও যুদ্ধবিরতি চুক্তির আওতায় থাকা বাফার জোনের অভ্যন্তরে কুনেইত্রা অঞ্চলের সিরীয় অংশে ২০২২ সাল থেকে ইসরায়েল এটি নির্মাণ করছে। সম্প্রতি সেখানে নতুন করে নির্মাণকাজ শুরু হওয়ায় আরব বিশ্বের দেশ দুটি এই কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করল।