• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগামী ৭ অক্টোবর ঢাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্মেলন জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিসহ তিন দাবিতে বিশেষ কমিটির বৈঠক ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা হচ্ছে: মন্ত্রী শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি: ট্রলি ও লাগেজ সংকট চরমে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে কামারুম মুনিরার দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মেঘনায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু বুধবার রাতে ইরানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা ইরাকি এয়ারওয়েজের রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের জোরালো ভূমিকা চাইলেন পররাষ্ট্র দেশে হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, মিলবে টানা পাঁচ দিন

রিপোর্টার: / ২০ পঠিত
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারি ছুটির তালিকায় বড় পরিবর্তন এনেছে সরকার। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে নতুন এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০শে অক্টোবর থেকে ২২শে অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি থাকবে। সরকারি তালিকা অনুযায়ী ২০শে অক্টোবর মঙ্গলবার নবমীর ছুটি আগেই নির্ধারিত ছিল। পরদিন ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমীর সাধারণ ছুটি রয়েছে। এখন নতুন করে ২২শে অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরপরই ২৩ ও ২৪শে অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকুরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে এই ছুটির বিপরীতে ১৭ই অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ থেকে ২২শে অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

একই সঙ্গে মন্ত্রিসভায় প্রতি বছর ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দিনটি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ