• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক বিকাশের ওপর: প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে নতুন ৪টি বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের ফ্লাইদুবাইয়ের বিমানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিযোগে জড়িত ব্যক্তি পাইলটের পরিচয় সৌদিতে দ্রুত সেনা পাঠাচ্ছে তুরস্ক ও পাকিস্তান বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বড় রদবদল শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র দিয়ে ঢাকায় এলো ৫৪০ টন মিথানল, চালু নৌপথ

চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার: / ৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে চলতি মাসের শেষের দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ অক্টোবর মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগের সুনির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে রওনা দিতে পারেন।

এর আগে গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই সফরের আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বার্তাটি পৌঁছে দেন। একই সফরে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণের বিপরীতে বাংলাদেশ সরকারও জাপানের প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ