• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

লালমোহনে পল্লীবিদ্যুতের শ্রমিক বিদ্যুতের শর্ট খেয়ে গুরুতর আহত।দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৬৩ পঠিত
আপডেট: শনিবার, ১০ এপ্রিল, ২০২১

লালমোহন প্রতিনিধি।।ভোলার লালমোহন পৌর শহরের বর্নালী সড়কের মাথায় লালমোহন পল্লী বিদ্যুতের লাইন ঠিক করার ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক আরিফ বিদ্যুতের সর্ট খেয়ে গুরুতর আহত হয়েছে। ১০ এপ্রিল প্রতিদিনের মত ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক আরিফসহ অনান্যরা কাজ করতে যায়। লালমোহন পৌর শহরের বর্নালী সড়কের মাথায় পিলার বেয়ে কাজ করার জন্য পিলারের মাথায় উঠে শ্রমিক আরিফ। পিলারে উঠার সময় তারা জানত বিদ্যুতের লাইন বন্ধ আছে । কিন্তু সে পিলারের মাথায় উঠে কাজ করা শুরু করলে হঠাৎ বিকট শব্দ হয় এবং আরিফ তার ধরে দাড়িয়ে থাকে। আরিফের অনান্য সহযোগীরা মূল লাইনে বিদ্যুৎ আছে বুঝতে পেরে দ্রুত মূল লাইন বন্ধ করার জন্য মোবাইলে পল্লীবিদ্যুৎ অফিসে বললে মূল লাইন বন্ধ করা হয়। পরে লালমোহন ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আরিফকে পিলারের মাথা থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে প্রেরণ করে, আরিফের অবস্থা বেগতিক দেখে লালমোহন হাসপাতাল থেকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়, সেখানে যাওয়ার পর ভোলা সদর হাসপাতাল থেকে ও রেফার করে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করা হয়েছে। বিদ্যুতের তারে সট খেয়ে আরিফের হাত ও পা ঝলসে যায়। জানা যায় আহত আরিফের বাড়ী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ এলাকায়।
এ ব্যাপারে লালমোহন পল্লীবিদ্যুতের ডিজিএম এসএম শাহিন আহসান কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পল্লীবিদ্যুতের লাইনের কাজ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারের কাজ শুরু করার নিয়ম অনুযায়ী আগে আমাদের কে অবহিত করে লাইন শার্টডাউন করে নেয়ার কথা। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদেরকে অবহিত না করে এবং লাইন শার্টডাউন না করে শ্রমিক নিয়ে কাজ শুরুকরে। ফলে দুর্ঘটনা পতিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ