• শনিবার, ২০ জুন ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

নামার আগে করোনাক্রান্ত ভারতীয় মিডফিল্ডার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭৫ পঠিত
আপডেট: শনিবার, ৫ জুন, ২০২১

একদিন পরই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারতীয় ফুটবলাররা। আফগানিস্তানের সঙ্গে দুর্দান্ত খেলে ১-১ ব্যবধানে ড্র করে টগবগে আত্মবিশ্বাসে ফুটছে বাংলাদেশের ফুটবলাররা।

অন্যদিকে ভারতীয়রাও আশায় আছে, বাংলাদেশের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নেয়ার।

এমন পরিস্থিতিতে ভারতের জন্য দুঃসংবাদ। তাদের নিয়মিত একাদশের মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা করোনাভাইরাসে আক্রান্ত। কাতারের রাজধানী দোহায় ভারতের টিম হোটেলে অনিরুদ্ধকে আপাতত ভিন্ন একটি রুমে আইসোলেশনে রাখা হয়েছে।

আজ (শনিবার) নয়, অনিরুদ্ধ থাপা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন গত বুধবার। বৃহস্পতিবার বিশ্বকাপ এবং এশিয়া কাপ বাছাই পর্বে ভারত খেলতে নেমেছিল স্বাগতিক কাতারের বিপক্ষে। ওই ম্যাচে ভারত ১-০ গোলে হেরে গিয়েছিল।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি কুশল দাস পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, অনিরুদ্ধ থাপা পজিটিভ হিসেবে প্রমাণিত হয়েছেন। এরপরই তাকে আইসোলেশনে রাখা হয়েছে।’

আইএসএলে চেন্নাইন এফসির হয়ে খেলেন ২৩ বছর বয়সী অনিরুদ্ধ। আগামী কয়েক দিনে আরও টেস্ট করা হবে তার। ভারতের হয়ে মোট ২০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

বিশ্বকাপ বাছাই পর্ব থেকে এরই মধ্যে ছিটকে পড়েছে ভারত। এখন ম্যাচগুলো শুধুই এশিয়া কাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ তাদের সামনে। ‘ই’ গ্রুপে ৬ ম্যাচে তিন পয়েন্ট রয়েছে ভারতের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ