• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরফানের মৃত্যু নিয়ে রহস্য: স্ত্রী এথেনার ভূমিকা ও দাফন প্রক্রিয়া নিয়ে বাড়ছে বিতর্ক সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে বিস্ফোরণ: নিহত ১৪ প্রবাসী ও রেমিট্যান্স আয়ে শীর্ষে চট্টগ্রাম: বিদেশ গমনেও এগিয়ে এই বিভাগের বাসিন্দারা দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকরা হযরত শাহজালাল বিমানবন্দর সংলগ্ন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ভোলায় সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর নির্ঘুম রাতের কাব্যময় মুহূর্ত ও কবিতার ছন্দময় আবেশ না ফেরার দেশে মিস অস্ট্রিয়া ২০২৪ লুসিয়া সিসিচ, শোকের ছায়া বিনোদন অঙ্গনে সরকারি উন্নয়ন প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি রোধে কঠোর অবস্থানে সরকার প্রেক্ষাপট: আরব লিগ কাউন্সিলের ১৬৬তম স্থায়ী প্রতিনিধি সভায় কাতারের অংশগ্রহণ

ড্রাগ ট্রাফিকিং নিয়ে থ্রিলার সিরিজ

রিপোর্টার: / ৩৪৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

প্রযুক্তির সঙ্গে সঙ্গে ড্রাগের ধরন ও প্রয়োগে পরিবর্তন আসছে প্রতিনিয়ত। তার সঙ্গে পাল্লা দিয়ে ড্রাগ ট্রাফিকিংয়ের বিভিন্ন কৌশল তৈরি হচ্ছে। তা-ই নয়, নিয়মিত উদ্ভাবন হচ্ছে নতুন ড্রাগ। এমন বাস্তব চিত্রগুলো এবার পর্দায় তুলে আনলেন নির্মাতা হাবীব শাকিল। যেখানে ড্রাগ ট্রাফিকিংয়ের প্রায় সবকিছুই উঠে আসবে একটি থ্রিলার গল্পের মাধ্যমে। ওয়েব সিরিজটির নাম ‘কিস অব জুডাস’। ৮ পর্বের এই সিরিজটি বৃহস্পতিবার মুক্তি পেলো ওটিটি প্ল্যাটফর্ম বিনজ-এ। এটা বিনামূল্যে দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা। ছন্নছাড়া প্রডাকশনের ব্যানারে ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন শাহজাহান সৌরভ। অভিনয় করেছেন, ‘গহীন বালুচর’-খ্যাত আবু হুরায়রা তানভীর, জান্নাতুন নূর মুন, দোয়েল ম্যাশ, ওয়াহিদ তারেক, নাছির উদ্দীন খান, টুটুল চৌধুরী প্রমুখ। ‘কিস অব জুডাস’ ওয়েব সিরিজটি প্রসঙ্গে নির্মাতা হাবীব শাকিল বলেন, ‘চেষ্টা করেছি ভিন্ন ধরনের একটি গল্প বলতে। পুরা টিম অনেক পরিশ্রম করে কাজটি করেছি। দর্শকের কাছে কেমন লেগেছে এটা এখন দেখার অপেক্ষায়।’ নির্মাতা জানান, সিরিজে দেখানো ড্রাগের ধরন সম্পূর্ণ আলাদা, যা আগে কখনও দর্শক দেখেনি। নির্মাতা হাবীব শাকিলের নির্মাণ তালিকায় আছে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’, ‘সায়ন্সের মেয়ে আর্টসের ছেলে’, ‘সিনেমা জীবন, ‘রুপার নূপুর’, ‘বাবা আসবেন’, ‘হনন’, ‘মাধবীলতা’ প্রভৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ