• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে বাড়তি আয়োজন, দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা ঈদ সামনে, খুলনার কামারশালায় ব্যস্ততা চরমে; টুংটাং শব্দে মুখর বাজার ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে বিশেষ নজরদারি, ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জরুরি টিম রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম

মেলান্দহে শহীদ মুক্তিযোদ্ধার সমাধি নির্মাণ।

রিপোর্টার: / ৪৬৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ জুন, ২০২১

জামালপুরের মেলান্দহে শহীদ মুক্তিযোদ্ধা সমরের সমাধি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ৩ লাখ টাকা ব্যয়ে শহীদ সমরের আদিপৈত গ্রামস্থ পারিবারিক কবরস্থানে এই সমাধি নির্মাণের উদ্বোধন করেন-ইউএনও শফিকুল ইসলাম।
এ উপলক্ষে ১৭জুন বেলা ২টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলান্দহ হানাদারমুক্তকারি আবদুল করিম মেম্বার এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন-ইউএনও শফিকুল ইসলাম, সাবেজ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরকার আবদুস সালাম বকুল, মেলান্দহ বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ কিসমত পাশা এবং সমরের বংশের রঞ্জু মোল্লা প্রমুখ। শহীদ সমরসহ অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন-মুফতি নাজের আলী।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে শহীদ সমর মেলান্দহ উপজেলার মাহমুদপুরের পয়লা মায়ানমার নামক স্থানে সম্মুখ যুদ্ধে পাকবাহিনীর হাতে আটক হন। এরপর তার লাশও পাওয়া যায়নি।
১৯৭৩ সালের ১৯ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান স্বাক্ষরিত একপত্রে শহীদ সমরের পিতা ইন্তাজ আলীকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ দুই হাজার টাকা অনুদান প্রেরণ করেন। যার পত্র স্মারক নং-৬-৪-৭২/৫১৪, চেক নং-সিএ ০৩৬০০৭।
দেশ স্বাধীনের পর মেলান্দহের সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে শহীদ সমর থিয়েটার প্রতিষ্ঠা করেন। কিছুদিন আগে জামালপুর দেওয়ানগঞ্জ বিশ্বরোডের ঝিনাই ব্রিজটি শহীদ সমরের নামে নির্মাণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ