• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

১১ কারাবন্দি কারাগার থেকে মুক্তি পেল বরগুনার।

রিপোর্টার: / ৪০২ পঠিত
আপডেট: শনিবার, ৯ মে, ২০২০

মোঃ জুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি  :
বরগুনায় লঘু অপরাধে দণ্ডিত ১১ কারাবন্দিকে মুক্তি দেয়া হয়েছে।
শনিবার (৯ মে) বরগুনা জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার আনোয়ার হোসেন জানান, গত ২ এপ্রিল শর্তানুযায়ী ২২ জন কারাবন্দির নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মুক্তির প্রস্তাব পাঠানো হয়েছিলো।
গৃহীত প্রস্তাব থেকে ফিরতি চিঠিতে বরগুনা জেলা কারাগারের ১১ কারাবন্দিকে মুক্তি দেওয়ার একটি নির্দেশনা পাঠানো হয়। আদেশ পৌঁছানো মাত্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী এ পর্যন্ত ১১ কারাবন্দিকে মুক্তি দিয়েছে বরগুনা জেলা কারাগার। গত ৩ এপ্রিল একজন ও ৮ এপ্রিল ১০ জনসহ মোট ১১ বন্দিকে বরগুনা জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
জেল সুপার আরো জানান, করোনা পরিস্থিতিতে দেশের কারাগারগুলো থেকে কম সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেয়ার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওই কারাবন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি ৪০১ এর (১) ধারার ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ মুক্তির আদেশ দিয়েছেন।
তবে কারামুক্ত বন্দিদের পরিচয় প্রকাশ করাতে বাধ্য বাধকতা থাকায় ওই ১১ কারাবন্দির নাম-ঠিকানা জানানো হয়নি বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ