• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

কলাপাড়ায় সমুদ্রের জীববৈচিত্র তিনদিন ব্যাপী কর্মশালা শুরু।দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪২২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

 মোঃ শাহাবুদ্দিন       পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রের জীববৈচিত্র সংরক্ষণ ও দায়িত্বশীল নিরাপদ মৎস্য আহরণ আচরণবিধি অনুশীলন শীর্ষক তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সমুদ্রগামী ট্রলার মাঝিদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও ইকোফিস-২ প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কুয়াকাটা নৌ পুলিশের এএসআই কামরুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু প্রমুখ।
কুয়াকাটা টোয়াক এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এর সভাপতিত্ব সভার শুরুতে সামুদ্রিক জীববৈচিত্র ধ্বংসের ক্ষতিকর বিষয় পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন ইকোফিস পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি।
অনুষ্ঠানে ৬৫ দিনের অবরোধ চলাকালীন জেলেদের সমুদ্রে মাছ শিকার বন্ধ রাখা এবং সমুদ্রের বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ শিকার রোধে তাদের সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে ৩০জন সমুদ্রগামী ট্রলার মাঝি অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ