• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

তিন মাস ধরে বিদ্যুৎ চুরি করে ব্যবহার করেন ৬ গ্রাহক বরগুনায়।

রিপোর্টার: / ৪৪১ পঠিত
আপডেট: সোমবার, ১১ মে, ২০২০

মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি :বরগুনা জেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী এলাকায় ৬ ঘরে ৩ মাস ধরে চোরাই ভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে ৬ গ্রাহক । তবে এ বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথেই গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বরগুনার জোনাল অফিস।

মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ যখন ঘর থেকে বের হতে পারছে না ঠিক এই সময়টায় কাজে লাগিয়ে তারা অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নামিয়ে ব্যবহার করে আসছে। সরেজমিনে গেলে দেখা যায়, মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে অবৈধ লাইন লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছে তাড়া।
তবে এ বিষয়ে অভিযুক্ত স্থানীয়রা সত্যতা শিকার করে বলেন,কন্টাকটার নিজাম আমাদের কাছ থেকে বিদ্যুত লাইন দেয়ার নামে প্রতি ঘর বাবদ ১৫ হাজার টাকা করে নিয়েছে। অনেক আগেই আমাদের বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা ছিলো। আমরা নিরুপায় হয়ে এ অবৈধ সংযোগ ব্যবহার করতেছি।
এ বিষয়ে বরগুনার জোনাল অফিসের ডিজিএম সাইদুর রহমান বলেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে’ একটি তথ্যের ভিত্তিতে আমাদের একটি টিম ৬ নং কাজিরাবাদ ইউনিয়নে বকুলতলী গ্রামে যায়। অভিযোগের সত্যতা মেলে। তাৎক্ষণিক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যারা এই কাজের সাথে জড়িত রয়েছে তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ