• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ভোলার লালমোহনে জাল টাকাসহ যুবক আটক/দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৪৬৭ পঠিত
আপডেট: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

লালমোহন প্রতিনিধি।। ভোলার লালমোহনে দুটি এক হাজার টাকার জাল নোটসহ মো. নাছির হোসেন পান্নু (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে ১টার দিকে তাকে উপজেলার কালমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডাওরী বাজার থেকে আটক করা হয়। আটক নাছির হোসেন পান্নু পাবনা জেলাধীন সাথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পাগলা চন্দিপুর গ্রামের মো. আহেদ আলীর ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন বলেন, ডাওরী বাজারের ফিরোজ এন্টারপ্রাইজ নামে ফার্মেসি থেকে ১শত টাকার ঔষধ কিনে দোকানদারকে এক হাজার টাকার জাল নোট দেয় নাছির হোসেন। পরে ওই দোকানদার অভিযুক্ত নাছির কে আটক করে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নাছিরকে তল্লাশি করলে তার কাছ থেকে দুটি জাল এক হাজার টাকার নোট পাওয়া যায়। এ ঘটনায় আটককৃত নাছিরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান উপ পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ নুর উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ