• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

মাদারীপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে ভোটগ্রহন সম্পন্ন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭০ পঠিত
আপডেট: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃঅবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে মাদারীপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন।আজ রবিবার সকাল ৮টায় মাদারীপুর সদরের ১৪টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। প্রতিটা কেন্দ্রেই ভোটারদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। কোথাও অপ্রীতিকর ঘটনা না ঘটার কারণে মহিলা ভোটারদের অংশগ্রহন বেশি ছিল। মস্তফাপুর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের চিত্রই ফুটে উঠেছে। দুপুর ১ টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল চোখে পরার মতো।দুপুরের পরে ভোটার উপস্থিতি কিছুটা কমতে শুরু করে। মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে জেলা প্রসাশক ড.রহিমা খাতুন জানান, “ভোট সকল ইউনিয়নে সুষ্ঠুভাবেই হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।”

এছাড়াও এই কেন্দ্রটি ঝুকিপূর্ণ একাধিক নির্বাহী ম্যাজিস্টেট কেন্দ্রটি পরিদর্শন করনে।
অপরদিকে কেন্দ্রটি পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর খবর পেলেই আমরা সাথে সাথে পদক্ষেপ নিচ্ছি। নির্বাহী মে‌জি‌ষ্টেট সাইফুল ইসলাম ব‌লেন ,আ‌মি এক‌টি সংবাদ পেলাম যে কোন এক প্রাথীর এ‌জেন্ড বের ক‌রে দেয়া‌হে‌য়ে‌ছে কিন্তু আ‌মি এ‌সে এর কোন সত‌্যতা পেলামনা।প্রিজাইডিং অফিসার বলেন সম্পূর্ণ চাপমুক্তভাবে ভোট গ্রহন চলছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন হয়েছে।
ভোট দিতে আসা বৃদ্ধ দুলাল চন্দ মহন্ত, বৃদ্ধা জহুরা খাতুন ভোট দিতে পেরে খুবই উচ্ছসিত। তাছাড়া নবীন ভোটার আলম ও সুজন হোসেন বলেন ভোট দিতে আসাতে কেউ বাধা প্রদান করেনি।
শেষখবর পাওয়া পর্যন্ত ভোটগননা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ