• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

কলাপাড়ায় শরীরে কীটনাশক পুশ করে যুবকের আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৭০ পঠিত
আপডেট: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

মোঃ জুয়েল হোসাইনঃ পারিবাহিক কলহের কারণে নিজের শরীরে ধান ক্ষেতে ছিটানো কীটনাশক সিরিঞ্জে ভরে শরীরে পুশ করে সুমন গাজী(২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৯টারর দিকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সুমন উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামের সিদ্দিক গাজীর ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, মঙ্গলবার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় সুমনকে হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। তিনদিন আগে সে ধান ক্ষেতে ছিটানো পোকা মারার কীটনাশক সিরিঞ্জে ভরে নিজের পায়ে সে পুশ করে। এতে সে ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। স্ত্রী ও শ্বশুর বাড়ির স্বজনদের সাথে কলহের কারণে সে মারসিকভাবে বিধ্বস্ত হয়ে এ কাজ করে। তারা মৃতদেহ উদ্ধার করেছেন। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

তবে নিহতের মা জানায়, কয়েকদিন আগে নিজের সন্তানকে দেখতে শ্বশুড় বাড়ি উপজেলার দুলাসার ইউনিয়নের চাপলী গ্রামে গেলে সেখানে তাকে মারধর করে শ্বশুড় বাড়ির লোকজন। এরপর সে অসুস্থ হয়ে পড়ে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান জানান, হাসপাতালে ভর্তি হওয়ার সময় সে শরীরে কীটনাশক পুশ করেছে বলে তাদের জানিয়েছিলো। সে অনুযায়ী তার চিকিৎসা চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ