• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

র‌্যাব ৫, রাজশাহী অভিযানে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে আটক ৫/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬৪ পঠিত
আপডেট: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

মোঃ মোজাম্মেল হোসেন বাবুঃর‌্যাব ৫, রাজশাহীর সিপিএসসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে পাঁচবিবির রেলগেট সংলগ্ন বাজার ও স্টেডিয়াম মোড় বাজারে অভিযান চালায়ে জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৫ জনকে আটক করেছে ।

অপারেশন পরিচালনা করে এসময় ৫ টি সিপিইউ, ৫ টি মনিটর, ১১ টি হার্ডডিস্ক ও পর্ন ভিডিওসহ ৫জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। কিছু ব্যবসায়ী কম্পিউটার ব্যবসার আড়ালে উঠতি তরুণসহ যুব সমাজের মাঝে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে আসছিল। এতে করে তারা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলো।

আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়ার রিয়াজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (২৩), দমদমা মাউরিতলার গোপাল চন্দ্র সাহার ছেলে বিপ্লব চন্দ্র সাহা (৩৪), সীতা এলাকার রেজাউল করিমের ছেলে আল আমিন হোসেন (২২), দক্ষিণ গোপালপুরের সাইফুল ইসলামের ছেলে মাহাবুব আলম (২৫) ও ঢাকাইপট্টি এলাকার আব্দুর রশিদের ছেলে রনি ইসলাম (২৮) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত
পর্নোগ্রাফি ভিডিও ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

র‍্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন পর্নোগ্রাফি মুক্ত সমাজ গড়ুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ