• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩৫ পঠিত
আপডেট: শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ সফরে আসছেন তুরস্কের স্বরাষ্ট্র্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর নেতৃত্বে একটি প্রতিনিধিদল। শনিবার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে মেভলুত কাভুসোগলুর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে।

সফরসূচি অনুযায়ী, শনিবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ঢাকা পৌঁছাবেন। এরপর তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং তুরস্ক সরকার পরিচালিত ফিল্ড হাসপাতালের কার্যক্রম দেখবেন। বিকালে ঢাকা ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাথে বৈঠক করবেন। রাতেই তিনি ঢাকা ছেড়ে যাবেন।

সাম্প্রতিক সময়ে তুরস্ক ও বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তুরস্ক বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রিতে আগ্রহী। এই আগ্রহের কথা একাধিকবার তারা বাংলাদেশকে জানিয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ