• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ নিজের পালিত বলি মহিষের হামলায় প্রাণ গেল কৃষকের, শোকের ছায়া কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবি: ৩০ কিলোমিটারজুড়ে নজিরবিহীন মানববন্ধন প্রত্যয় আইডিয়াল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ কালিগঞ্জে মাছের ঘেরের সামনে যুবকের মরদেহ, জমি-সংক্রান্ত বিরোধে হত্যার অভিযোগ পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রতিনিধিদলের বৈঠক: উন্নয়ন প্রকল্প, জ্বালানি সহায়তা ও রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব হলি আর্টিজান হামলার ১০ বছর: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সাতক্ষীরায় জামায়াতের যুববিভাগের সচেতনতামূলক র‍্যালি বেইজিংয়ে শি জিনপিং–তারেক রহমান বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা বাংলাদেশের উন্নয়নে চীন থাকবে বিশ্বস্ত বন্ধু’—প্রধানমন্ত্রী তারেক রহমানকে শি জিনপিংয়ের আশ্বাস

অনন্যা’র জীবন বদলে দিয়েছে সিনেমাটি/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৩২ পঠিত
আপডেট: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক ক্যারিয়ারে দেখে-শুনে নিজেকে প্রমাণের চেষ্টা করছেন অভিনেত্রী অনন্যা পা-ে। সেই ধারাবাহিকতায় আগামী ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একটি সিনেমা। ‘গেহরাইয়ান’ শিরোনামের এই সিনেমাটিতে তিনি দীপিকা পাডুকোন, সিদ্ধার্থ চতুর্বেদীর মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। সম্প্রতি সিনেমাটির ট্রেলার বেশ প্রশংসিতও হয়েছে দর্শকদের মাঝে। সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে অনন্যা বলেন, ‘যখন আমাকে এই সিনেমাটির গল্প শোনানো হয়েছিল তখন মুগ্ধ হয়েছিলাম। মনে হচ্ছিল এমন চরিত্রই এতদিন খুঁজছিলাম। এই সিনেমার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত। সিনেমাটি জীবন বদলে দিয়েছে।’ এছাড়া নির্মাতা শাকুন বাত্রার সঙ্গে কাজের সুযোগ পাওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শাকুন বাত্রার সঙ্গে কাজের সুযোগের অপেক্ষা ক্যারিয়ারের শুরু থেকেই ছিল। তার আমার প্রথম দেখাটাও মজার ছিল। তার কথা শুনে, দেখা করার আগে আমি পোলিশ এবং সুইডিশ সিনেমা দেখেছি। যখন আমাদের দেখা হলো তখন বুঝতে পারলাম তিনি সম্পূর্ণ শান্ত একজন মানুষ। শুটিংয়ের সময় তিনি  অভিনেতা-অভিনেত্রীদের যে পরিমাণ সুযোগ দেন তা সত্যিই প্রশংসনীয়। শুটিং করতে গিয়ে তিনি আমার প্রিয়জনের লিস্টে জায়গা করে নিয়েছেন। গোয়ায় দুই মাস শুটিং করার সময় আমাদের মাঝে যে সম্পর্ক তৈরি হয়েছে তা সারাজীবন অটুট থাকবে।’ উল্লেখ্য, সিনেমাটি অ্যামাজন প্রাইমে অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ