• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

৫০ কেজি জাটকা জব্দর পর মাদ্রাসায় বিতরন চরভদ্রাসনে জাটকা নীধন বিরোধী অভিযান করলেন ইউএনও/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

বিশেষ প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে  জাটকা ইলিশ নীধন বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা সদর বাজার, মৌলভীরচর বাজার, আমীরের ব্রীজ সংলগ্ন বাজার, গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজার ও কানাইরটেক বাজার সহ মোট পাচটি হাট/বাজার ঘুরে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে দুই জাটকা বিক্রেতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫০ কেজি জাটকা ইলিশ জব্দের পর তা বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় বিতরন করা হয়। অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই আঃ মোমিন, মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন, চার পুলিশ কনস্টেবল ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।
জানা যায়, সম্প্রতী, উপজেলার বিভিন্ন হাট/বাজারে জাটকা ইলিশ বেচাকেনা চলছিল। তাই উপজেলা জুড়ে বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে দুই জাটকা বিক্রেতাকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশগুলো উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ এরশাদিয়া রাব্বি হাফিজিয়া মাদ্রাসার এতিমখানা, বেপারী ডাঙ্গী গ্রামের মাদ্রাসায়ে সুফ্ফা এবং সদর ইউনিয়নের দর্জির মোড় নামক এলাকার দারুল উলুম মাদ্রাসার এতিমখানায় বিতরন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ