• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় শিক্ষকের বাড়ি এখন পাখির অভয়াশ্রম, নাম ‘বিহঙ্গ বিলাস’ কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা,, আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তবায়নে কাজ শুরু, দক্ষ প্রশাসন গড়ার অঙ্গীকার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের,,, আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, কড়া প্রতিক্রিয়ায় ভারত,, সংকট মোকাবিলায় কর বাড়ানোর ইঙ্গিত, বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর: আমীর খসরু,,, রমজানের সম্প্রীতি ও মিলনমেলায় ঢাকা প্রেস ক্লাব-এর দোয়া ও ইফতার মাহফিল প্রেস ক্লাব চত্বরে ৫ সাংবাদিক নিষিদ্ধ: ডিইউজে’র তীব্র প্রতিবাদ ও নিন্দা মিয়ানমারে ভূমিকম্প, কম্পনে কেঁপে উঠল ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা,,, রমজানে সাদাকাতুল ফিতর নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

দানব যান ট্রলির চাপায় গৃহবধূর মৃত্যু, গাড়িতে আগুন আটক-১./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩০৯ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

এম.জাফরান হারুন, :: পটুয়াখালীর বাউফলে ইট বোঝাই ট্রলি গাড়ীর চাপায় শিল্পী বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এঘটনায় স্থানীয়রা উত্তেজিত হয়ে গাড়িটিতে আগুন দিয়ে পুড়ে ফেলে।

শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাছিপারা ইউপির কাছিপাড়া-বাহেরচর সড়কে সাবেক ইউপি সদস্য সামসুল হকের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম কাছিপাড়া ইউনিয়নের কাছিপারা গ্রামের মোঃ দুলাল ফরাজির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিহত শিল্পী বেগম বাড়ী থেকে তার প্রয়োজনীয় কাজে কাছিপাড়া বাজারে রিক্সা যোগে আসতেছিলো। এসময় কাছিপাড়া থেকে ইট বোঝাই একটি ট্রলি গাড়ী বাহির চর বাজারের দিকে যাওয়ার পথে চাপা দেয়। ঘটনাস্থলেই শিল্পী বেগম মারা যায়।

এসময় ট্রলি গাড়ীর ড্রাইভার উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের রিয়াজ পালিয়ে গেলেও তার সহযোগী (হেলপার) নয়ন (২৪) কে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

পরে উত্তেজিত স্থানীয়রা ট্রলি গাড়ীটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। শিল্পী বেগম নিহত হওয়ার ঘটনায় ওই এলাকায় মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এব্যাপারে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। আর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ