• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন্যায়বিচার নিশ্চিতেই স্বচ্ছ ও পেশাদার বিচার কার্যক্রম চলছে: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিরাপত্তা, সন্ত্রাস ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর আরাফাতের ময়দানে তীব্র গরম উপেক্ষা করে হজের মূল আনুষ্ঠানিকতা পালন, লাখো হাজির প্রার্থনা শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত সকাল ৯টায়, পাঁচ স্তরের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন ঈদে নিরাপত্তা হুমকি নেই, দেশজুড়ে বিশেষ নজরদারিতে র‌্যাব ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রে বাড়তি আয়োজন, দর্শনার্থীদের ঢল নামার প্রত্যাশা ঈদ সামনে, খুলনার কামারশালায় ব্যস্ততা চরমে; টুংটাং শব্দে মুখর বাজার ঈদ সামনে, পটুয়াখালীর পশুর হাটে উপচে পড়া ভিড়; জমে উঠেছে কোটি টাকার বেচাকেনা ঈদযাত্রায় যমুনা সেতুতে ঘরমুখো মানুষের ঢল, ২৪ ঘণ্টায় পারাপার ৫৩ হাজার যানবাহন ছয় অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

হাওরে স্থায়ী ফসলরক্ষা বাঁধ নির্মাণ সম্ভব নয়: পরিকল্পনামন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১৯ পঠিত
আপডেট: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

হাওরে স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার দুপুরে সুনামগঞ্জের দেখার হাওরের ঝুঁকিপূর্ণ আসানমারা বেরিবাঁধ পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘গত কয়েকদিন সুনাগঞ্জের কৃষকদের জন্য বিপজ্জনক ছিল। প্রথম ধাক্কা সামলানো গেছে। এই ধাক্কায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এসব কৃষকদের পাশে দাঁড়াবে। এরইমধ্যে সরকারি সহায়তা প্রশাসনের কাছে পৌঁছেছে। এই সহায়তা সহায়তা দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে হবে।’ তিনি বলেছেন, ‘আগামী দুদিন বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এসময়ে হাওররক্ষা বাঁধগুলোকে নিবীর তদারকির মধ্যে রাখতে হবে। একইসঙ্গে দ্রুত ধানকাটা সারতে হবে। হাওরে এখন বহু সংখ্যক ধানকাটার যন্ত্র রয়েছে।’ মন্ত্রী বলেন, ‘শ্রমিকদেরও কাজে লাগাতে হবে। অন্যান্য জেলার শ্রমিকদের নিয়ে আসতে হবে। আসার পথে শ্রমিকরা যেন বাধার মুখে না পড়ে সেটি প্রশাসন খেয়াল রাখবে।’ তিনি আরও বলেন, ‘এ বছর প্রধান কাজ ধান ঘরে তোলা। পরের বছরও বাঁধের কাজ আরও ভালো করতে হবে। হাওরে স্থায়ী বাঁধ সম্ভব নয়। প্রতিবছরই কিছু কাজ করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ