• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

দোকানে বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, আটক পরে লাপাত্তা./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৬২ পঠিত
আপডেট: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন, :: পটুয়াখালীর দুমকি উপজেলায় দোকানে বিস্কুট কিনতে গিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দোকানদারের বিরুদ্ধে।

এতে ওই তরুণীর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে দুমকি থানায় একটি ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বারেক সরদারের ছেলে আবুবক্কার সরদার এর দোকানে বিস্কুট কিনতে যায় ওই কিশোরী। এ সময় নানা রকম লোভ লালসা দেখিয়ে ওই কিশোরীকে দোকানের পাশের বসতঘরে নিয়ে ধর্ষণ করে সে। এ সময় পথচারীরা ধস্তাধস্তির শব্দ পেয়ে ধর্ষণের শিকার কিশোরী ও ধর্ষক আবুবক্কারকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দেয়।

এসময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি হলে ধর্ষক আবুবক্কার কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করে বুধবার ১৩ এপ্রিল ) সকালে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়।

এবিষয়ে দুমকি থানার ওসি আব্দুস সালাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা করে ঐ কিশোরী বাবা। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ