• বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুষ দাবির অডিও ফাঁস: প্রসিকিউশন টিমকে ‘জিরো টলারেন্স’ সতর্কবার্তা চিফ প্রসিকিউটরের জ্বালানি বা বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই, গুজবে আতঙ্কিত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর ঈদের আগে স্বস্তির বার্তা: ৩৭ হাজারের বেশি নারী পেলেন ‘ফ্যামিলি কার্ড’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত….. মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

মৃত্যু নেই ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫১ জন,/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৯৮ পঠিত
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

দৈনিক ক্রাইম বাংলা ডেক্স টানা দ্বিতীয় দিনের মতো করোনাতে একদিনে শনাক্ত ৫০ ছাড়িয়েছে। তবে আগের পাঁচ দিনের মতোই গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সে হিসেবে করোনাতে দেশ ষষ্ঠ দিনের মতো মৃত্যুহীন দিন দেখছে। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫১ জন। শনিবারও অধিদফতর ৫১ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল। এর আগে, ৪ এপ্রিল ৬১ জন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর থেকে শনাক্তের সংখ্যা ‘৫০’ এর নিচেই ছিল। অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হওয়া ৫১ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জন। আর মৃত্যু আগের মতোই ২৯ হাজার ১২৪ জন। করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩২৬ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার এক দশমিক শূন্য চার শতাংশ আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য দুই শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে চার হাজার ৮৯২টি আর নমুনা পরীক্ষা হয়েছে চার হাজার ৮৯৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৯ লাখ ২৫ হাজার ৪৪৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ২১ হাজার ৮০৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ